ঢাকার নারিন্দায় এসি বিস্ফোরণ থেকে একটি পাঁচতলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত দুইজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি কর্মকর্তা জানান, নারিন্দার একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়।
তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি। তিনি বলেন, আগুনে কয়েকজন দগ্ধ হন। তাদের মধ্যে দুজনকে দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করেন স্থানীয়রা।


