ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নিয়েছেন।
এর আগে সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিনের সই করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে আবদুস সালামকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং নাগরিক সেবা আরও গতিশীল করতে এ নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংস্থাটির চলমান উন্নয়ন কার্যক্রম ও নগর ব্যবস্থাপনায় তিনি নেতৃত্ব দেবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


