প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় রানা প্লাজার মালিক

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় রানা প্লাজার মালিক
প্যারোলে মুক্তি পেয়ে রানা প্লাজার মালিক ও সাবেক যুবলীগ নেতা সোহেল রানা মায়ের জানাজায় অংশ নেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন সাভারে ধসে পড়া আলোচিত রানা প্লাজার মালিক ও সাবেক যুবলীগ নেতা সোহেল রানা। পুলিশ পাহারায় শনিবার সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

এরপর সাভার পৌর এলাকার মাদরাসা মসজিদে মায়ের জানাজায় অংশ নেন। এ সময় উপস্থিত সবার কাছে ভুলের জন্য ক্ষমা চান সোহেল রানা।

তিনি বলেন, ‘আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমার ভুলের জন্য আমাকে মাফ করবেন সবাই।’

রানার চাচাতো ভাই জাহাঙ্গীর আলম জানান, সোহেল রানার মা মর্জিনা বেগম দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শুক্রবার রাতে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরে প্যারোলে আবেদন করলে সোহেল রানাকে সন্ধ্যা ৬ টার দিকে পুলিশ সাভারে নিয়ে আসে। জানাজা শেষে তাকে সাড়ে ৭ টার দিকে তাকে আবার কারাগারে নিয়ে যায়। এ সময় সাভার মডেল থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

তবে মায়ের জানাজায় সোহেল রানার অংশ নেওয়ার বিষয়টি বেশ গোপনীয় ছিল বলে জানান জাহাঙ্গীর আলম।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর