বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সিসিইউতে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সিসিইউতে
সেলিনা রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমানকে ঢাকার ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে।

রবিবার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হলে সেমিলা রহমানকে গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।

তার পরিবার ও দলের পক্ষ থেকে শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, সেলিমা রহমান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য। তিনি ২০০১-২০০৬ পর্যন্ত বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এ ছাড়া তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ও ভাইস-চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর