মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আজ

মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আজ
তারেক রহমান। ছবি: বাসস
Advertisement
Advertisement

সদ্য গঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে বুধবার বিকাল ৩টায়। একই দিন সচিবালয়ে প্রথমবারের মতো অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথম কার্যদিবসে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন।

সূচি অনুযায়ী, বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ফিরে বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস করবেন তিনি। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন।

সচিবালয়ে দুপুরের খাবারের  বিরতির পর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক।

এর আগে মঙ্গলবার বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই সঙ্গে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad