নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ঢুকলেন নেতাকর্মীরা

নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ঢুকলেন নেতাকর্মীরা
নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলের স্থানীয় নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নোয়াখালীতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। বুধবার সকালে শহরের টাউন হল মোড় সংলগ্ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

২০২৪ সালের গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বন্ধ ছিল কার্যক্রম নিষিদ্ধ দলটির কার্যালয়। 

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে জেলা আওয়ামী লীগের এই কার্যালয়টি তালা মারা ছিল। সকালে একদল নেতাকর্মী কার্যালয়ের সামনে জড়ো হয়ে, প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এক পর্যায়ে তারা কার্যালয়টির প্রধান ফটকে ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন। 

কার্যালয়টি খোলার সময় সেখানে উপস্থিত নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়। তারা জানান, রাজনৈতিক কার্যক্রম সচল করতেই দীর্ঘ প্রতীক্ষার পর তারা কার্যালয়ে ফিরেছেন। 

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় কিছুটা চাঞ্চল্য তৈরি হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় কর্মী জানান, দলীয় নেতাকর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল কার্যালয়টি সচল করার। শান্তিপূর্ণভাবে তা করা হয়েছে। 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad