চিকিৎসাধীন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও ইউরোলজিস্ট ডা. মোহাম্মদ রফিকুল ইসলামকে হাসপাতালে দেখতে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে রাজধানী ঢাকার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) যান মির্জা ফখরুল ইসলাম। তিনি বিএমইউর কেবিন ব্লকে চিকিৎসাধীন রফিকুল ইসলামের সঙ্গে কিছুটা সময় কাটান।
এ সময় দলের মহাসচিব চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।
হাসপাতালে উপস্থিত ছিলেন বিএমইউর মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সেলিম, সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ, সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেন এবং অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে গত রোববার তাকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ ডি এম জাহিদ হোসেন।
গত শনিবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ডা. রফিকুল ইসলাম। তার চিকিৎসার জন্য রোববার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।


