জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং দুজনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা আগামী ৪ মার্চ। রোববার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারক রায়ের এ দিন ধার্য করেন। যুক্তিতর্কে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, প্রসিকিউশনের আনা অভিযোগের সঙ্গে তার মক্কেলের কোনো সংশ্লিষ্টতা নেই। অন্যদিকে প্রসিকিউশনের যুক্তিতর্কে এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হয়। মামলার অন্য আসামিরা হলেন- ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান, রামপুরা থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ভূইয়া এবং…
Author: টাইমস রিপোর্ট
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস চাপায় রিকশায় থাকা এক আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম আখি খাতুন (৩০)। তিনি বিয়ারা ঘাট এলাকার ফারুক হোসেনের স্ত্রী। রোববার সকাল ৯টার দিকে সিরাজগঞ্জ–মুলিবাড়ি সড়কের পৌর এলাকার বিয়ারা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে রিকশাচালকও গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ শহরের এসআই বাস কাউন্টার থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বিয়ারা ঘাট এলাকায় পৌঁছালে একটি রিকশাকে চাপা দেয়। এতে রিকশার আরোহী আখি খাতুন ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত রিকশাচালককে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ স্থানীয়রা। এতে কিছু…
ভোলার চরফ্যাশন উপজেলায় আব্দুর রহিম ভুট্টো (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ভুট্টো একই এলাকার আখতারুজ্জামান সোহেলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কলেরহাট রাস্তার মাথায় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রহিম ভুট্টোকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের দাবি, ঘটনার পেছনে মাদক সংক্রান্ত টাকার বিরোধ রয়েছে। তারা জানান, গত শুক্রবার আব্দুর রহিমের ছেলে আমির…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার দুইটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ১৩ জন প্রার্থীর মধ্যে ৯ জনই জামানত হারিয়েছেন। মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানতের অর্থ বাজেয়াপ্ত হচ্ছে। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থীকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মোট প্রদত্ত ভোটের অন্তত আট ভাগের এক ভাগ ভোট পেতে হয়। অন্যথায় মনোনয়নপত্র দাখিলের সময় জামানত হিসেবে জমা দেওয়া ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত হয়। রাজবাড়ী-১: দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ধানের শীষ প্রতীকে এক লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।…
রাজশাহীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে মো. মোস্তফা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাতে নগরীর মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা ডাঁশমারী এলাকার তইমুর উদ্দিনের ছেলে। তিনি একটি ময়দার মিলের কর্মচারী ছিলেন। স্থানীয়রা জানান, শনিবার রাতে নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন মোস্তফা। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে একটি তাজা গুলি ও একটি খোসা পড়ে থাকতে দেখা গেছে জানান এলাকাবাসী। তবে কে বা কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা কেউ…
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার একান্ত সহকারী আরিফুর রহমান তুষার। তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার তুষার বলেন, ‘ভাই এখন অনেকটাই সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা চলছে।’ রুহুল কবির রিজভীর চিকিৎসক রায়হান রাব্বানী জানান, বর্তমানে তার জ্বর নেই এবং শ্বাসকষ্টও অনেকটাই কমে গেছে। গত দুই দিনে তার শারীরিক অবস্থার দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে শনিবার সকালে রুহুল কবির রিজভীকে হাসপাতালে দেখতে যান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালীর সেনবাগ থেকে নির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জের লৌহজং থেকে নির্বাচিত সংসদ…
গণভোটে সংস্কার ইস্যুতে প্রাপ্ত জনসমর্থনকে বাস্তবে রূপ দেওয়া এখন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব বলে মন্তব্য করেছেন গণভোট সংক্রান্ত জনসচেতনতা কার্যক্রমের প্রধান সমন্বয়ক আলী রীয়াজ। তিনি বলেন, ‘গণভোটের ফলাফল কেবল মতামত নয়; এটি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের একটি সুস্পষ্ট ভিত্তি হিসেবে বিবেচিত হওয়া উচিত। সংস্কারের পক্ষে যে স্পষ্ট জনরায় এসেছে, তা বাস্তবায়নের দায়িত্ব এখন রাজনৈতিক শক্তিগুলোর।’ শনিবার সকালে রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাষ্ট্র সংস্কারের প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে অঙ্গীকার ব্যক্ত করেছে জানিয়ে আলী রীয়াজ বলেন, এই প্রেক্ষাপটে ক্ষমতাসীন দল, সংসদে প্রতিনিধিত্বকারী দল, সংবিধান সংস্কার প্রক্রিয়ায় যুক্ত পক্ষ এবং সংসদের বাইরের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে…
চুয়াডাঙ্গার জীবননগরে খালে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গত আটদিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। ওই ব্যক্তির নাম-শিমুল (৪০)। পুলিশ জানায়, শনিবার সকাল ১০টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিমুল মনোহরপুর ইউনিয়নের ধোপাখালি গ্রামের খলিলুর রহমানের ছেলে। নিহতের পরিবার জানায়, প্রায় সাত থেকে আট দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে খালে কচুরিপানার মধ্যে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, সুরতহাল প্রতিবেদন…
পঞ্চগড়ে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, মারধর, হুমকি এবং বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একাধিক পোস্টে তিনি এসব অভিযোগ তোলেন। একটি পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘এখন পর্যন্ত পঞ্চগড়-১ আসনে প্রায় ৩০টির বেশি স্থানে বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর, তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, হুমকি দিয়েছে। অনেকে ঘরে থাকতে পারছে না। বিএনপি কি এখনো পুরনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কিনা, সেটা বিএনপিকে স্পষ্ট করতে হবে।’ পোস্টে এনসিপি রাজনীতি করতে এসেছে এবং পুরনো নোংরা রাজনৈতিক কালচার পরিবর্তন করে নতুন রাজনীতি গড়তে চায় জানান…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সরকারি ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার রাতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা গেজেটটি প্রকাশ করা হয়। এতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনের নবনির্বাচিত সদস্যদের তালিকা প্রকাশ করা হয়। গেজেটে জানানো হয়, নির্বাচনী এলাকাগুলো থেকে সংসদ সদস্য নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম ও ঠিকানা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে সংসদীয় ১ থেকে ৩০০ নম্বর আসন পর্যন্ত ক্রমানুসারে নবনির্বাচিত সদস্যদের তালিকা দেওয়া হয়েছে। তবে ভোট না হওয়া শেরপুর-৩ আসন এবং ভোট শেষ হলেও আইনি জটিলতায় স্থগিত থাকা দুটি আসনের তথ্য ফাঁকা রাখা হয়েছে।…

