কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক আসামির মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল খালেক (৬৫)।
কারা কর্তৃপক্ষের বরাতে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কারারক্ষীরা অচেতন অবস্থায় আব্দুল খালেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অচেতন অবস্থায় ওই আসামিকে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে নিহত আব্দুল খালেকের বিরুদ্ধে মামলার বিস্তারিত তথ্য জানা যায়নি।


