চার সিনেমায় তোরসা

চার সিনেমায় তোরসা
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ী রাফা নানজীবা তোরসা
Advertisement
Advertisement

নতুন বছরের শুরুতেই চারটি নতুন সিনেমার খবর দিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’বিজয়ী রাফা নানজীবা তোরসা। একের পর এক সিনেমায় যুক্ত হচ্ছেন এই মডেল-অভিনেত্রী। বর্তমানে তোরসা ব্যস্ত সময় পার করছেন গ্রামীণ পটভূমিতে নির্মিতব্য ‘মাটি’সিনেমার শুটিংয়ে। এই সিনেমায় তার বিপরীতে রয়েছেন নবাগত আলভী মামুন। সিনেমাটি পরিচালনা করছেন তারিফ সৈয়দ। পাশাপাশি সিনেমাটির গল্প ও চিত্রনাট্যও করেছেন তিনি। এরই মধ্যে এই সিনেমার বেশির ভাগ দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন তোরসা।

এ ছাড়াও সম্প্রতি তিনি শেষ করেছেন সমাজে নারীর প্রতি বৈষম্যের গল্পে আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’এবং সিনেমা ‘নির্জন স্বাক্ষর’। এই সিনেমায় তোরসার বিপরীতে জুটি বেঁধেছেন খায়রুল বাসার। অনেক আগেই সিনেমাটির নির্মাণকাজ শেষ হয়েছে। বর্তমানে সিনেমা দুটি রয়েছে মুক্তির অপেক্ষায়। তার মধ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’কান উৎসবকে টার্গেট করে নির্মিত হয়েছে বলে জানান এ অভিনেত্রী।

রাফা নানজীবা তোরসা ও আলভী মামুন

এ ছাড়াও নতুন আরও একটি সিনেমার কাজ শেষ করেছেন এই অভিনেত্রী। আপাতত পরিচালকের পক্ষ থেকে কিছু বলা নিষেধ আছে। অচিরেই এই সিনেমার বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হবে বলে জানিয়েছেন তোরসা।

সিনেমা চারটি নিয়ে তোরসা বলেন, ‘ভিন্ন চারটি গল্পে কাজ করেছি। দর্শক সিনেমাগুলোতে আমাকে নতুনভাবে চিনবে। আমিও চেষ্টা করেছি নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে। বাকিটা দর্শক মুক্তির পর বলতে পারবেন কতটুকু পেরেছি।’

আরও পড়ুন

‘মাটি’সিনেমায় নানজীবা তোরসা ও আলভী মামুন ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন এম ডি ইকবাল হোসেন, মাহামুদ আলম ও আশিক সরকার। আগামী ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কনটেন্ট নির্বাচনের ক্ষেত্রে টিমকে প্রাধান্য দেন জানিয়ে তোরসা বলেন, ‘সবার আগে আমার মাথায় থাকে টিমটা কেমন। প্রোডাকশন টিম, ডিরেক্টোরিয়াল টিমটা কেমন, এসব বিবেচনা করি। পাশাপাশি অবশ্যই গল্পটা ম্যাটার করে। সবসময় সিনেমাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেব। এরপর ওটিটি, তারপর নাটক তো আছেই। ভালো গল্প ও চরিত্রে পেলে সব মাধ্যমে নিজেকে মেলে ধরতে চাই।’

এদিকে, কাহিনি অরিজিনাল ‘প্ল্যান বি’–তে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন তোরসা। ওয়েব কনটেন্টটি প্রকাশ্যে আসতেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। এ ছাড়া তার পডকাস্ট শো ‘শি’র প্রথম মৌসুম আলোচিত হয়েছিল। শিগগিরই দ্বিতীয় মৌসুম শুরু হবে বলে জানিয়েছেন তিনি। শোটির মাধ্যমে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে জানান তোরসা।

২০১৯ সালের অক্টোবরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হন রাফা নানজীবা তোরসা। তার অভিনীত প্রথম টেলিছবি ‘স্বপ্ন তোমার জন্য’। এরপর থেকে নিয়মিত বেছে বেছে কাজ করছেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad