মোস্তাফিজ ইস্যুতে উত্তেজনার প্রভাব বাণিজ্যে পড়বে না: অর্থ উপদেষ্টা

মোস্তাফিজ ইস্যুতে উত্তেজনার প্রভাব বাণিজ্যে পড়বে না: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি
Advertisement
Advertisement

মোস্তাফিজ ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার প্রভাব দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে পড়বে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দিল্লির সঙ্গে সম্পর্কের অবনতি হোক চায় না সরকার।

মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একথা বলেন অর্থ উপদেষ্টা।

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএলের ২০২৬ আসর থেকে বাদ দেওয়ার ঘটনা ও টি টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে তিনি বলেন, ‘ক্রিকেটার মোস্তাফিজকে নিয়ে যেটি ঘটেছে সেটি দুঃখজনক। দুই দেশের কারও জন্যই এটা ভালো হয়নি। এমন বিষয়ের শুরুটা কিন্তু আমরা করিনি। তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কোনো প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না।’

দিল্লির সঙ্গে সম্পর্কের অবনতি সরকার তা চায় না বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, মুদ্রাস্ফীতি কিছুটা বাড়লেও অর্থনীতিতে তেমন প্রভাব পড়বে না।

গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ টাকায় বাংলাদেশি পেসার মোস্তাফিজকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু পরে বিসিসিআই ‘আঞ্চলিক পরিস্থিতি‘র দোহাই দিয়ে তাকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। কেকেআর তা কার্যকর করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad