চীনা ছবি দিয়ে শুরু হবে ঢাকা আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব

চীনা ছবি দিয়ে শুরু হবে ঢাকা আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব
চীনা ছবি 'আ জার্নি টু এন্ড'-এর একটি দৃশ্য
Advertisement
Advertisement

‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ (ডিআইএফএফ)-এর এভাবের আসর শুরু হচ্ছে ১০ জানুয়ারি থেকে। এ উপলক্ষ্যে প্রকাশ করা হয়েছে উৎসবের সিনেমা প্রদর্শনের সূচি। উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে চীনের ‘দ্য জার্নি টু নো এন্ড’।

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত উৎসবে এবার থাকছে ১১টি বিভাগ। সব মিলিয়ে ৭০টির বেশি দেশের পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্যের ২৪৬টি সিনেমা দেখানো হবে উৎসবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে প্রদর্শিত হবে সিনেমাগুলো।

১০ জানুয়ারি বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে চীনের ‘দ্য জার্নি টু নো এন্ড’। এটি প্রতিযোগিতা করছে এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে। সন্ধ্যা ৭টায় দেখা যাবে ইরানের সিনেমা ‘উইদাউট মি’।

উৎসবের বাংলাদেশ প্যানোরামা বিভাগে স্থান করে নিয়েছে ৯টি সিনেমা। সিনেমাগুলো হলো সোহেল রানা বয়াতীর ‘নয়া মানুষ’, জোবাইদুর রহমানের ‘উড়াল’, বিপ্লব কুমার পাল বিপুর ‘ধামের গান’, অনন্য প্রতীক চৌধুরীর ‘নয়া নোট’, সুমন ধরের ‘আগন্তুক’, আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’, মনিরুল হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, জ্যাক মিরের ‘দ্য স্টোরি অব আ রক’ এবং তানিম নূরের ‘উৎসব’।

১৮ জানুয়ারি পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে ৯ দিনব্যাপী এই উৎসব। ‘চায়নিজ ফিল্ম উইক’ নামে চীনা চলচ্চিত্রের ১২০ বছর পূর্তি উদ্‌যাপন করা হবে এবারের আসরে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad