‘বুধবার খালেদা জিয়ার জানাজা, জিয়াউর রহমানের পাশে দাফন’

‘বুধবার খালেদা জিয়ার জানাজা, জিয়াউর রহমানের পাশে দাফন’
আসিফ নজরুল। ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার বাদ জোহর অনুষ্ঠিত হবে। পরে সাবেক রাষ্ট্রপতি স্বামী জিয়াউর রহমানের পাশে তাকে দাফন করা হবে।

মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল একথা জানান।

আইন উপদেষ্টা জানান, ‘বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। তাকে শহিদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার মৃত্যুতে শোকের পরিবেশে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে তার জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা। সভায় আগামীকাল থেকে তিনদিনের শোকপ্রস্তাব গৃহীত হয়েছে। ’

আরও পড়ুন

আইন উপদেষ্টা জানান, ‘সভায় একটি শোক প্রস্তাব গৃহীত হয় যা পাঠ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান। রাষ্ট্রীয় শোকের তিন দিন দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

তিনি বলেন, একই সঙ্গে আগামীকাল দেশের প্রতিটি মসজিদে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার।

সভার সিদ্ধান্ত অনুযায়ী বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক বই খোলা হবে বলেও জানান তিনি।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর