সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
এক শোক বার্তায় তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’
রাষ্ট্রপতি বলেন, ‘খালেদা জিয়ার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।’
এ সময় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
‘গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর আপোষহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ বলেও শোক বার্তায় উল্লেখ করেন রাষ্ট্রপতি।
সেই সঙ্গে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, সবাই যেন মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানান এবং তার জন্য দোয়া ও প্রার্থনা করেন।


