দেশে কারও নিরাপত্তার কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে কারও নিরাপত্তার কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশে কারও নিরাপত্তা নিয়ে কোনও শঙ্কা নেই বলে নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে।

মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে নিরাপত্তা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তার দেশে ফেরার ব্যাপারে কোনো আলোচনা হয়নি। এই বাংলাদেশে কারও নিরাপত্তার কোনো শঙ্কা নেই।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে জানিয়ে তিনি বলেন, ‘বিশেষত যাদের জন্য দরকার, তাদের জন্য বিশেষ যেটা দেওয়া দরকার, ওটার জন্য আমরা প্রস্তুত আছি।’

এসময় তিনি কথা বলেন আসন্ন নির্বাচন নিয়েও। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ঝুঁকিপূর্ণ এলাকার সংখ্যা পরিবর্তন হতে পারে। তালিকা অনুসারে চূড়ান্ত সংখ্যা পরবর্তীতে জানানো হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad