খালেদা জিয়া সিসিইউতে

খালেদা জিয়া সিসিইউতে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি
Advertisement
Advertisement

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তাকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান টাইমস অব বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে তিনি বলেন, ‘মেডিকেল বোর্ডে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধায়নে সিসিইউতে খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

আরও পড়ুন

এর আগে রোববার খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রায় ৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। শুরুতে তার চিকিৎসা হয় লন্ডন ক্লিনিকে। এরপর ছেলে তারেক রহমানের বাসায় থেকেই চিকিৎসা নেন।

১১৭ দিন লন্ডনে অবস্থানের পর গত ৬ মে দেশে ফেরেন তিনি। এরপর থেকেই নানা শারীরিক জটিলতা নিয়ে প্রায়ই তাকে হাসপাতালে নিতে হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর