ফরিদপুরে পুকুরে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

ফরিদপুরে পুকুরে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ফরিদপুরের সদরপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ওয়াহিদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১টার দিকে সদরপুর থানার ৭ নম্বর ওয়ার্ডের চর-ডুবাইল গ্রামে এ ঘটনা ঘটে।

ওয়াহিদ গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী বড় দেওড়া এলাকার মাসুদ শিকদারের ছেলে। সে মায়ের সঙ্গে সদরপুরে মামা সোরহাব মোল্লার বাড়িতে বেড়াতে এসেছিল।

দুপুরে মামাতো ভাইদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় ওয়াহিদ। পানিতে ঝাঁপ দেওয়ার পর বুকে পানির আঘাত লেগে সে অসুস্থ হয়ে পড়ে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক বিকাল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর