মিরপুর ১০ নম্বরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মিরপুর ১০ নম্বরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বেতন বাড়ানোর দাবিতে রাজধানী ঢাকার মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক তাদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে আশপাশের সড়কগুলোতেও তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ‘পোশাক শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়েছেন। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad