আইসিটি তদন্ত কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

আইসিটি তদন্ত কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১
রেজাউল ইসলাম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত কেন্দ্রের বিপরীত পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় রেজাউল ইসলাম (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

ধানমন্ডি থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে বারটার দিকে (বুধবার) ধানমন্ডি ১১/এ নম্বর সড়কের একটি বাসার সামনে পাকা রাস্তার ওপর পর পর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় পুলিশ রেজাউলকে গ্রেপ্তার করে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন বুধবার বিকালে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রেজাউল জানান, আনুমানিক ১০-১২ দিন আগে নিউমার্কেট এলাকার একটি চায়ের দোকানে অজ্ঞাত এক ব্যক্তি তাকে আইসিটির সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর প্রস্তাব দেয়।

বিনিময়ে তাকে ৫০ হাজার টাকা দেওয়ার চুক্তি করা হয়। সেই পরিকল্পনা অনুযায়ী গত ২৮ সেপ্টেম্বর ঘটনাস্থল রেকি করেন তিনি। পরে ৩০ সেপ্টেম্বর মধ্যরাতে ঘটনাস্থলে গিয়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গলির ভেতর দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে, যোগ করেন তিনি।

পুলিশ জানায়, ককটেল বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মামলা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad