কুষ্টিয়ায় ভারতীয় নাগরিককে পতাকা বৈঠকে ফেরত পাঠাল বিজিবি

কুষ্টিয়ায় ভারতীয় নাগরিককে পতাকা বৈঠকে ফেরত পাঠাল বিজিবি
দৌলতপুরের প্রাগপুর সীমান্তে মাথাভাঙা নদীতে পুশইন চেষ্টার গুঞ্জনে স্থানীয়দের জড়ো হওয়া। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর সীমান্তে মাথাভাঙা নদীতে এক ব্যক্তিকে ঘিরে পুশইন চেষ্টার গুঞ্জন ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে প্রাগপুর সীমান্তের জয়পুর এলাকার মাঝামাঝি নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক ব্যক্তিকে মাথাভাঙা নদীতে নামিয়ে দেয়। স্থানীয়রা টের পেয়ে নদীর পাড়ে জড়ো হয়ে প্রতিরোধ গড়ে তুললে বিএসএফ তাকে আবার তুলে নেয়।

পরবর্তীকালে নদীর ওপারে ১০ থেকে ১২ জন মানুষকে জড়ো হতে দেখে সুযোগ বুঝে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হতে পারে–এমন আশঙ্কায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা রাকিব হাসান জানান, বিএসএফ একজনকে নদীতে নামিয়ে দিলে তাদের প্রতিরোধের মুখে ফিরিয়ে নেওয়া হয়। তবে ওপারে মানুষ জড়ো হয়ে থাকায় পুশইনের আশঙ্কা প্রকাশ করেন তারা।

তবে ঘটনাটিকে পুশইন নয় বলে স্পষ্ট করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, নদীতে নামা ব্যক্তি মানসিক ভারসাম্যহীন এবং তিনি সাঁতার কাটছিলেন। ওই ব্যক্তি নিজের পরিচয় বা অবস্থান বলতে পারছিলেন না।

পরবর্তী সময়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক (ফ্ল্যাগ মিটিং) আহ্বান করে ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক নন বলে জানানো হলে বিএসএফ তাকে নিয়ে চলে যায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad