কিশোর গ্যাংবিরোধী অভিযান: ‘কেউ চাপ দিলে নাম প্রকাশ করে দেব’

কিশোর গ্যাংবিরোধী অভিযান: ‘কেউ চাপ দিলে নাম প্রকাশ করে দেব’
Advertisement
Advertisement

কিশোর গ্যাংবিরোধী চলমান অভিযানে কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

তিনি বলেন, ‘কোনো ধরনের চাপ নাই। আজ পর্যন্ত আমাকে কেউই ফোন দেয় নাই। সবাই সাধুবাদ জানিয়েছে। কেউ চাপ দিলে আমি আপনাদের সামনে নাম প্রকাশ করে দেব।’

সোমবার ‘আমার কুমিল্লা’ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

নাগরিক সেবা সহজ করা, অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং সেবায় জবাবদিহি বাড়ানোর লক্ষ্যে অ্যাপটি চালু করেছে কুমিল্লা সিটি করপোরেশন।

তিনি আরও বলেন, কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে পুলিশের পক্ষ থেকে কিশোরদের আটকের পর হয়রানি বা পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে টাকা নেওয়ার প্রমাণ পেলে ওই পুলিশ অফিসারকে তাৎক্ষণিক সাসপেন্ড করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

যেসব শিক্ষার্থী বা কিশোর অপরাধের সঙ্গে জড়িত নয়, তাদের যাচাই-বাছাই করে অভিভাবকের জিম্মায় দেওয়া হচ্ছে বলে দাবি করেন পুলিশ সুপার। তিনি জানান, অভিভাবকদের বলা হচ্ছে, সন্ধ্যার পর সন্তানদের বাইরে না রাখতে।

এসপি আনিসুজ্জামান বলেন, ‘কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমরা ছাড় দেব না। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে কোনো ছাড় নাই।’

সাংবাদিকদের পুলিশ সুপার বলেন, ‘অপ্রতিম হত্যা মামলার পরে আমরা টোটাল কিশোর গ্যাংয়ের একটি তালিকা করার কাজ করছি। তালিকা করার পর আমরা গত ২৩ সেপ্টেম্বর অভিযান করেছি পুরো কুমিল্লা জেলার ১৮টি থানায়।’

পুলিশের তথ্য মতে, গত তিন দিনে জেলার ১৮ থানায় অভিযান চালিয়ে গ্যাং লিডারসহ সর্বমোট ১ হাজার ২৯৪ জনকে আটক করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad