আমি একটা সাহায্য চাই: প্রধানমন্ত্রী

আমি একটা সাহায্য চাই: প্রধানমন্ত্রী
ছবি: ভিডিও থেকে নেওয়া।
Advertisement
Advertisement

দেশের প্রতিটি জনগণের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সবার কাছে একটা সাহায্য চাই, একটা হেল্প চাই।

শনিবার ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করে তিনি এমন কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। এখানে অনেকে দাঁড়িয়ে আছেন। অনেকে অনলাইনে যুক্ত আছে। গার্লস গাউড, স্কাউট, স্বেচ্ছাসেবক সবাই আছেন। সবার একটা সাহায্য চাই।’

পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ‘দেশে স্কাউটের সদস্য ২৩ লাখ, বিএনসিসি সদস্য ২২ হাজার, শিক্ষার্থী দেড় কোটি, প্রাথমিকসহ শিক্ষার্থী আড়াই কোটি। এত মানুষ দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ কি ঠেকিয়ে রাখতে পারবে? কেউ পারবে না। আপনাদের দায়িত্ব নিতে হবে দেশ আমরা কীভাবে গড়ে তুলব।’

আরও পড়ুন

ছবি: ভিডিও থেকে নেওয়া।

তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তরুণ সমাজ যে পরিবর্তন করতে পারে তা ২০২৪ সালের ৫ আগস্ট দেখিয়ে দিয়েছে। সেই তরুণদের নিয়েই আগামী ৩ মাস আমরা ডেঙ্গু সমস্যার সমাধান করার চেষ্টা করব।’

ডেঙ্গু হলে নানান ওষুধ আছে, তবে প্রতিরোধই সবচেয়ে সহজ উপায় মন্তব্য করে তিনি সবার প্রতি আহ্বান জানান, ‘আসুন নিজেকে সুস্থ রাখি, নিজের পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখি।’

সমাধান তুলে ধরে তিনি বলেন, ‘কাজটা কিন্তু খুব কঠিন না। আমরা যে স্কুল, বাসা বা প্রতিষ্ঠানে থাকি, সেখানে যদি প্রতিদিন মাত্র ১ ঘণ্টা পরিষ্কার করার জন্য কাজ করি। তাহলে দ্রুত এই পরিবর্তন করতে সক্ষম হব। আসুন সবাই মিলে আমাদের আশপাশের মানুষকে সচেতন করি। যারা ময়লা করে আবর্জনা করে তাদের নিরুৎসাহিত করি।’

‘কাজ ও পরিচ্ছন্নতাই হবে আমাদের আগামী দিনের বাংলাদেশ’ বলেন প্রধানমন্ত্রী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর