পুনর্মূল্যায়নে চট্টগ্রাম বোর্ডে বদলেছে ১১৮৫ জনের জিপিএ

পুনর্মূল্যায়নে চট্টগ্রাম বোর্ডে বদলেছে ১১৮৫ জনের জিপিএ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

২০২৬ সালের এসএসসি পুনর্মূল্যায়ন পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৩ হাজার ১১৪টি উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়েছে। এতে ২ হাজার ৯৭৫ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হলেও জিপিএ পরিবর্তন হয়েছে ১ হাজার ১৮৫ জনের।

বৃহস্পতিবার চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রোগ্রামার প্রেরিত বার্তায় এসব তথ্য জানা যায়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রকাশিত পুনর্মূল্যায়ন ফলাফলের তথ্য অনুযায়ী, এ বছর মোট ৩৯ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেন। তাদের মোট ১ লাখ ১৪ হাজার ৯০৬টি উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হয়।

পুনর্মূল্যায়নের পর ১ হাজার ৯৮০ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হলেও তাদের জিপিএ অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে, জিপিএ পরিবর্তন হয়েছে ১ হাজার ১৮৫ জনের।

পুনর্মূল্যায়নের ফলে ফেল থেকে পাস করেছেন ১৯০ জন পরীক্ষার্থী। এছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৮০ জন।

বোর্ডের তথ্য অনুযায়ী, নম্বর পরিবর্তন হলেও ১৫০ জন পরীক্ষার্থীর ফলাফল ফেল থেকে ফেলই রয়েছে। এছাড়া জিপিএ-১ থেকে জিপিএ-৫-এর নিচে থাকা পর্যায়ে ফল পরিবর্তন হয়েছে ৬৪৭ জনের এবং জিপিএ-৫ থেকে জিপিএ-৫-ই রয়েছে ১১৫ জনের।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর