জামালপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার

জামালপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

জামালপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আওয়ামী লীগ নেতা এস এম শাহীনুজ্জামান শাহীনকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে উত্তরা ১৪ নম্বর সেক্টরের একটি অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাহীনুজ্জামানের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।

এস এম শাহীনুজ্জামান শাহীন জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘কাঁচি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর