দেশ বিপদে পড়লে উদ্ধারের দায়িত্ব মানুষ বিএনপিকে দেয়: মন্ত্রী

দেশ বিপদে পড়লে উদ্ধারের দায়িত্ব মানুষ বিএনপিকে দেয়: মন্ত্রী
লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশ যখনই কোনো কঠিন বিপদে পড়ে, দেশের মানুষ সেখান থেকে উদ্ধার হতে বিএনপির ওপরই দায়িত্ব দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করলে তার চূড়ান্ত লাভ হবে গুপ্ত আর পলাতক বাহিনীর।’

রোববার মধ্যরাতে লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, সংকটকালে দেশ ও দেশের মানুষকে রক্ষায় সঠিক নেতৃত্ব দেওয়াই বিএনপির প্রধান কাজ। কিন্তু এই লক্ষ্য অর্জনে দলের ভেতর সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা আবশ্যক।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কঠোর বার্তা দিয়ে বলেন, দল না থাকলে পদের কোনো দাম নেই। আর ডিসিপ্লিন না থাকলে কোনো সংগঠন কখনোই সামনে এগিয়ে যেতে পারে না।

বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকারের নানা সমালোচনা করে মন্ত্রী বলেন, আগামীতে আমাদের কঠিন সময় পার করতে হবে। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।

লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজিব প্রধান ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দেন। এ সময় জেলার পাঁচ উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর