বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪
দুর্ঘটনাকবলিত পিকআপ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বগুড়ার কাহালুতে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার কাজিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মাছ ব্যবসায়ী লুৎফর রহমানের (৫০) পরিচয় পাওয়া গেছে। তিনি ময়মনসিংহের সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে একটি পিকআপ নওগাঁয় মাছ বিক্রি করে ফিরছিল। পথে মহাসড়কের কাজিপাড়া এলাকায় অন্য একটি যানকে ওভারটেক করার সময় নওগাঁগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: টাইমস

এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং পিকআপের চালক, হেলপার ও দু’জন মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

দুর্ঘটনার কারণে মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা চারজনের মরদহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ সরিয়ে নেয়।

পরিচয় পাওয়া নিহত ব্যক্তির পরিবারের কাছে সংবাদ পাঠানো হয়েছে এবং অপর তিনজনের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad