বঙ্গভবন ছাড়লেন সাহাবুদ্দিন

বঙ্গভবন ছাড়লেন সাহাবুদ্দিন
মো. সাহাবুদ্দিন। ছবি: বাসস
Advertisement
Advertisement

বঙ্গভবন ছাড়লেন পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পদত্যাগের দুই দিন পর রোববার দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন থেকে তিনি গুলশানের নিজ ভবনে যান। এর মধ্য দিয়ে তিনি রাষ্ট্রপতির সরকারি আবাসস্থলে অবস্থানের ইতি টানলেন।

গত শুক্রবার বিকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এদিকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার আগেই সংস্কার হয়েছে তার গুলশানের গ্রিন ভিলা বাসা। গত বুধ ও বৃহস্পতিবার বঙ্গভবন থেকে লোকজন এসে বাসার সংস্কার কাজ করে গেছেন।

গুলশান ১ নম্বরের ১২৩ নম্বর সড়কের ৪১ নম্বর হোল্ডিংয়ে গ্রিন ভিলা ভবনের ৫০২ নম্বর ফ্ল্যাটেই আপাতত তিনি অবস্থান করবেন বলে জানা গেছে।

রোববার এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, নিয়ম অনুযায়ী আগামী ছয় মাস সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সব ধরনের সুবিধা পাবেন। এই সময়ে তাকে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এবং পুলিশের নিরাপত্তা দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad