নতুন সিনেমা নিয়ে ফিরছে ‘বরবাদ’ টিম

নতুন সিনেমা নিয়ে ফিরছে ‘বরবাদ’ টিম
প্রযোজক আজিম হারুন, শাহরীন আক্তার সুমি ও পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে শাকিব খান। ছবি: ফেসবুক
Advertisement
Advertisement

গত বছর ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবিটি ব্লকবাস্টার হয়েছিল। প্রযোজকের দাবি অনুযায়ী, বক্স অফিসে ছবিটির আয় ৭৫ কোটি টাকা। সবাই প্রত্যাশা করেছিল ‘বরবাদ টু’ হবে। সেরকম ঘোষণাও এসেছিল। কিন্তু ওই সময়ে আর ছবিটি হয়নি। তবে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে শাকিব খানের ফেসবুক পেইজ থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়েছে, ‘বরবাদ টিম ফিরছে।’

তাহলে কি ‘বরবাদ টু’ নিয়েই এ ফেরা? মেহেদী হাসান হৃদয় টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘না, আমরা বরবাদ টু নিয়ে ফিরছি না। তবে আরেকটি অ্যাকশন থ্রিলার হবে নতুন ছবিটি।’

বরবাদ’-এ তো কলকাতার ইধিকা পাল ছিলেন। এবারের নায়িকা কে থাকবে? ছবির নাম, শিল্পী এখনো কোনকিছুই ঠিক হয়নি বলে জানালেন পরিচালক। ‘শুধু শাকিব খান নিশ্চিত হয়েছে। তার সঙ্গে আজ (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে কথা হলো। আগামী ৪-৫ দিন পর সবকিছু জানাতে পারবো।’

‘বরবাদ’-এর মতো এ ছবিরও রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে শাহরিন আক্তার সুমি ও আজিম হারুন। এ প্রযোজনা সংস্থা থেকে আরও মুক্তি পেয়েছে ‘রাক্ষস’। এ পূজায় মুক্তি পাবে ‘বিদায়’।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর