শান্তিচুক্তির ঘোষণায় কমল জ্বালানি তেলের দাম

শান্তিচুক্তির ঘোষণায় কমল জ্বালানি তেলের দাম
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে সমঝোতা চূড়ান্ত হওয়ার ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম গত মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

বিবিসির খবর অনুযায়ী, সোমবার বিশ্বব্যাপী তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম ৫ দশমিক ৬ শতাংশ কমে ৮০ দশমিক ১৩ ডলারে নেমেছে।

এর আগে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তিচুক্তির মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, আগামী শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরান সুইজারল্যান্ডে একটি সমঝোতা স্মারক সই করবে।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কোনো ধরনের টোল ছাড়াই হরমুজ প্রণালি আবারও উন্মুক্ত থাকবে। পাশাপাশি ইরানের বন্দরগুলো থেকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও প্রত্যাহার করা হবে।

আরও পড়ুন

মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, খসড়া চুক্তি অনুযায়ী ইরানের তত্ত্বাবধানে আগামী ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় চালু করা হবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধের কারণে তিন মাসেরও বেশি সময় ধরে এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ থাকায় বিশ্ববাজারে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল ও গ্যাসের সরবরাহ ব্যাহত হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালানোর পরপরই হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad