নেতানিয়াহুকে ‘খুব কঠিন মানুষ’ বললেন ট্রাম্প

নেতানিয়াহুকে ‘খুব কঠিন মানুষ’ বললেন ট্রাম্প
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে  ‘খুবই কঠিন মানুষ’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি সম্পাদনে যুক্তরাষ্ট্রের ভূমিকার জন্য নেতানিয়াহুর কৃতজ্ঞ থাকা উচিত।

তেহরানের সঙ্গে চুক্তি ঘোষণার পর নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান প্রায় চূড়ান্ত সমঝোতাকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছিল।

নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প বলেন, ‘তিনি খুবই কঠিন একজন মানুষ। আর সত্যি বলতে, এ কাজটি করার জন্য আমাদের প্রতি তার কৃতজ্ঞ থাকা উচিত। কারণ ইরানের যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকে থাকতে পারত না।’

সাক্ষাৎকারে ট্রাম্প আরও সতর্ক করে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের মধ্যে চূড়ান্ত চুক্তি না হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে।

আরও পড়ুন

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের দাবি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা তেহরানকে আলোচনার টেবিলে আসতে এবং সমঝোতায় পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা (ইরান) তৃতীয় হামলা চায়নি। তারা বেঁচে থাকার বিষয়টি গুরুত্ব দেয়।’

তিনি আরও যোগ করেন, ‘মূল কথা হলো, আমরা যে হামলাগুলো চালিয়েছিলাম, এই চুক্তিটি সম্পন্ন হওয়ার পেছনে সেগুলোর বিশাল প্রভাব ছিল—সত্যিই এক বিশাল প্রভাব।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad