হাম উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি

হাম উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি
হামে আক্রান্ত শিশু। ছবি: মাহমুদ জামান অভি/টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

একইসঙ্গে, নতুন করে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও সাত শতাধিক শিশু। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ৬৩ শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ৭২৩ জনের শরীরে। সব মিলিয়ে এই সময়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৬ জনে।

আক্রান্তদের মধ্যে ৬৭২ শিশু নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৭৭ জন।

আরও পড়ুন

চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যায়, সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮। এর মধ্যে সরাসরি হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯২ শিশু এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৫৫৬।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৯৪ হাজার ৮৯৯ জন, যার মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬ হাজার ২৪৮ জনের।

এই সময়ে মোট ৬৯ হাজার ৬০৬ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে ৬৫ হাজার ৮৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad