নওগাঁয় গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

নওগাঁয় গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডল।
Advertisement
Advertisement

নওগাঁর মহাদেবপুরে মানববন্ধনে বক্তব্য দেওয়ার জেরে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাতুড় ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডলের বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার নির্যাতনের শিকার গৃহবধূ মহিষবাথান সরদারপাড়া গ্রামের আহাদ আলীর স্ত্রী হাসিনা খাতুন বাদী হয়ে মহাদেবপুর থানা মামলাটি করেন। মামলায় মতিন, তার শ্যালক, শ্যালকের স্ত্রীসহ ছয়জনকে আসামি করা হয়েছে। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় আসমিদের বিরুদ্ধে ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৩৮৫/৫০৬/৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয়ে হাসিনার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন রয়েছে। বৃহস্পতিবার হাসিনা উপজেলার গাহলী বাজারে আব্দুল মতিনের বিরুদ্ধে জমি দখল ও মারধরের বিষয়ে আয়োজিত এক মানববন্ধনে বক্তব্য দেন। এরই জেরে শুক্রবার সকালে আসামিরা তার বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে হাসিনা ও তার স্বামীকে মারধর করেন। পরে তাকে বাড়ির পাশে একটি ডাব গাছের সঙ্গে বেঁধে সারা শরীরে মরিচের গুড়ো মাখিয়ে দেয়। এ সময় মতিন তার কাছে দুই লাখ টাকা চাঁদাও দাবি করেন।

এক পর্যায়ে হাসিনার মেয়ে হাফেজা খাতুন মহাদেবপুর থানায় গিয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসিনা ও তার স্বামীকে উদ্ধার করেন। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর