রাজধানী ঢাকার কারওয়ান বাজারে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের ইডিবি ট্রেড সেন্টার ভবনে এই আগুনের ঘটনা ঘটে।
তেজগাঁও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ১৫ তলা ভবনটির নয় তলায় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। ওই তলায় একটি বৃদ্ধাশ্রম রয়েছে।
আগুন লাগার পরপরই ভবনে থাকা সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ভবনটিতে বেশ কয়েকটি সংবাদমাধ্যমসহ বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।


