৭০ কেজি গাজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবির উত্তরা বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. পাপ্পু মিয়া ও মো। শাহীন। রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের নিয়াজ মেহেদীর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডিবি উত্তরা বিভাগ জানায়, শনিবার রাত ৩টার দিকে ডিবি উত্তরা বিভাগের একটি টিম শাহবাগ থানার শাহবাগ মোড়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে পূবালী ব্যাংকের সামনে পাকা রাস্তা থেকে একটি নীল রঙের পিকআপ গাড়ি তল্লাশি করে ৭০ কেজি গাজা উদ্ধার করে। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ সূত্র।


