ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানে কিউবার ৩২ নাগরিক নিহত

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানে কিউবার ৩২ নাগরিক নিহত
যুক্তরাষ্ট্রের অভিযানে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার একটি ভবন। ছবি: রয়টার্স
Advertisement
Advertisement

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের সময় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে কিউবার ৩২ জন নাগরিক নিহত হয়েছেন।

রোববার কিউবা সরকার নিহতের এ সংখ্যা প্রকাশ করে। দেশটি জানায়, নিহতদের স্মরণে ৫ ও ৬ জানুয়ারি দুই দিনের জাতীয় শোক পালন করা হবে। খবর আল জাজিরার।

কিউবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেনসা লাতিনা জানিয়েছে, নিহতরা ভেনেজুয়েলা সরকারের অনুরোধে কিউবার সামরিক বাহিনীর পক্ষে মিশন পরিচালনা করছিলেন। সংস্থাটির দাবি, মৃত্যুর আগে ওই কিউবার নাগরিকরা যুক্তরাষ্ট্রের বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন। সরাসরি যুদ্ধে ও বিভিন্ন স্থাপনায় বোমা হামলার ফলে প্রাণ হারান তারা।

উল্লেখ্য, কিউবা দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র এবং দেশটিতে সামরিক ও পুলিশ সহায়তা দিয়ে আসছে।
এদিকে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, সেনাসদস্য, বেসামরিক নাগরিক এবং মাদুরোর নিরাপত্তা বাহিনীর একটি বড় অংশকে ’ঠাণ্ডা মাথায়’হত্যা করা হয়েছে। তিনি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

অন্যদিকে রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলায় অভিযানের সময় অপর পক্ষের অনেক লোক মারা গেছে।

শুক্রবার অভিযানের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। মাদকসংক্রান্ত মামলায় তাদের যুক্তরাষ্ট্রের আদালতে তোলার কথা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad