জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮ জনের পরিচয় মিলল

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮ জনের পরিচয় মিলল
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের গণকবর। ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলনের কার্যক্রম চলছে। এরই মধ্যে স্বজনদের সঙ্গে নিহত ব্যক্তিদের ডিএনএ নমুনা মিলিয়ে আটজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

সোমবার রাজধানী ঢাকার মোহাম্মদপুরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান থেকে তোলা এই আট নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

এদিন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেলের কার্যালয় থেকে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেবের সই করা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

যাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তারা হলেন–রফিকুল ইসলাম (৫২), রফিকুল ইসলাম (২৯), মাহিম, সোহেল রানা,  আসানুল্লাহ, কাবিল হোসেন, পারভেজ বেপারী এবং ফয়সাল সরকার।

আরও পড়ুন

এর আগে, গত ৪ আগস্ট মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহিদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ১১৪টি মরদেহ উত্তোলনের নির্দেশ দেন।

আদালতের আদেশ অনুযায়ী, ২০২৪ সালে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ব্যক্তিদের পরিচয় শনাক্তের জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বছরই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত ১১৪ জনকে অজ্ঞাত পরিচয়ে মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়।

পরের বছর ৭ ডিসেম্বর ওই কবরস্থান থেকে মরদেহ উত্তোলন এবং শনাক্তের কাজ শুরু করে সিআইডি।

এছাড়াও যে স্থানে নিহতদের দাফন করা হয়েছে সেই জায়গা সিটি করপোরেশনের উদ্যোগে বিশেষভাবে মার্বেল পাথর ও টাইলস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad