দেশজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ, ঈশ্বরদীতে তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস

দেশজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ, ঈশ্বরদীতে তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস
শীতের একটি সকাল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশের সাতটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পাবনার ঈশ্বরদীতে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা এবছর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় তীব্র শীতের অনুভূতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

আরও পড়ুন

ঘন কুয়াশার কারণে উড়োজাহাজ চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

এদিন সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারাদেশে ঠান্ডার অনুভূতি অব্যাহত থাকতে পারে। আগামী প্রায় এক সপ্তাহ এই নিম্ন তাপমাত্রা বিরাজ করবে এবং এ সময়ের শেষের দিকে তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার দাপটে দেশের অনেক এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের কাছে শীত দিন দিন আরও দুর্বিষহ হয়ে উঠছে। খোলা আকাশের নিচে দিন–রাত কাটানো এসব মানুষের জন্য শীত মোকাবিলা এখন সবচেয়ে কঠিন সংগ্রামে পরিণত হয়েছে।

এদিকে গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। কনকনে শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে কর্মজীবী মানুষকে প্রতিদিন রাস্তায় নামতে হচ্ছে, যা শীতের কষ্টকে আরও বাড়িয়ে তুলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad