২৪ পুলিশ কর্মকর্তা চাকরি হারাচ্ছেন, তালিকায় আরও অনেকে

২৪ পুলিশ কর্মকর্তা চাকরি হারাচ্ছেন, তালিকায় আরও অনেকে
Advertisement
Advertisement

পুলিশের অতিরিক্ত ডিআইজি থেকে অতিরিক্ত পুলিশ সুপার পর্যন্ত ২৪ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। এর মধ্যে ২০তম ব্যাচের কয়েকজন কর্মকর্তা আছেন।

গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রস্তাবে সায় দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ফাইল যাবে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে। চলতি সপ্তাহেই এর প্রজ্ঞাপন হতে পারে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদার এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

সূত্র জানায়, তাদের বিরুদ্ধে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে, যাদের মধ্যে অনেকে ওএসডি অবস্থায় আছেন।

এর আগে কয়েক দফায় জনস্বার্থে ও সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী অতিরিক্ত ডিআইজি থেকে অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার বেশ কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

এদিকে, আওয়ামী লীগ সরকারের সময়ে ঢাকা ও দেশের বিভিন্ন থানায় ওসির দায়িত্ব পালন করা প্রায় অর্ধশত ইন্সপেক্টর চাকরি হারাতে পারেন। তাদের বিরুদ্ধেও দলীয় পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। এর মধ্যে অনেকে বিদেশে আত্মগোপনে আছেন।

অপরদিকে, কনস্টেবল থেকে শুরু করে উপপরিদর্শক (এসআই) এবং সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) বিভিন্ন পর্যায়ের প্রায় ২২ হাজার নিয়োগে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগের তদন্ত চলছে। পর্যায়ক্রমে তাদেরও বাড়ি পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও সূত্র জানায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad