তশোফা ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা

তশোফা ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

পরিমাপে কারচুপির অপরাধে তশোফা ফিলিং স্টেশনকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার রাজধানী মহাখালীর তশোফা ফিলিং স্টেশনে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) মোবাইল কোর্ট পরিচালনা করে।

ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে মোট চার লাখ টাকা জরিমানা করার পাশাপাশি ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটগুলো সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযানকালে মহাখালীর শহীদ তাজউদ্দিন সরণিতে অবস্থিত প্রতিষ্ঠানটির চারটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করা হয়। এর মধ্যে একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি দশ লিটারে ১২০ মিলিলিটার এবং তিনটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি দশ লিটারে যথাক্রমে ২৩০, ২২০ ও ১৯০ মিলিলিটার জ্বালানি কম পাওয়া যায়। ফলে জরিমানা আদায়সহ ডিসপেন্সিং ইউনিট চারটি বন্ধ করে দেওয়া হয়।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয় এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মেট্রোলজি বিভাগের পরীক্ষক আহসান হাবীব খান।

জনস্বার্থে বিএসটিআইয়ের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad