ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুমকির নিন্দা জানিয়েছেন ডেমোক্র্যাট রাজনীতিবিদ ইয়াসমিন আনসারি।
অ্যারিজোনার এই কংগ্রেস প্রতিনিধি বলেন, হোয়াইট হাউস বর্তমানে এমন একজন উন্মাদ স্বৈরাচারী দ্বারা পরিচালিত হচ্ছে যে নিজের দেশ এবং বাকি বিশ্বকে ধ্বংস করতে বদ্ধপরিকর।
তেহরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দেয়, তবে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো নিশ্চিহ্ন করে দেওয়ার ট্রাম্পের হুমকির পর ইয়াসমিন এই বিবৃতি দিলেন।
ইয়াসামিন আনসারীর বাবা-মা ইরান থেকে আসা অভিবাসী। তিনি অভিযোগ করে বলেন, ‘একটি পুরো জনগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের হুমকি দেওয়া হচ্ছে।’
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার ট্রাম্পের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন আনসারী। তিনি এই অভিযানকে বেপরোয়া ও অবৈধ বলে অভিহিত করেছেন এবং আমেরিকান সৈন্যদের মৃত্যুসহ যুদ্ধের ভয়াবহ প্রভাব সম্পর্কে সতর্ক করেছেন।


