হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুরের আন্দিউড়া স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ। নিহতরা হলেন, সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ইব্রাহিম মিয়া, কিশোরগঞ্জের আছমা আক্তার ও তার ছেলে সজিব (১২)। এছাড়াও একজন পুরুষের পরিচয় মেলেনি। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ চালায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়।


