স্বাধীনতা দিবস ঘিরে বিএনপির ‍দুই দিনের কর্মসূচি

স্বাধীনতা দিবস ঘিরে বিএনপির ‍দুই দিনের কর্মসূচি
Advertisement
Advertisement

২৬ মার্চ স্বাধীনতা দিবস ঘিরে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রোববার দুপুরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আহমেদ এসব কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপির কর্মসূচির মধ্যে রয়েছে, ২৬ মার্চ রোববার জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। ভোর ৫টায় প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করবেন।

এর আগে ২৫ মার্চ বেলা ১১ টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে (ইআইবি) আলোচনা সভা হবে। সভায় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।

আরও পড়ুন

এছাড়াও দেশের জেলা, উপজেলা পর্যায়ে দলের আয়োজনে আলোচনা সভা হবে। কর্মসূচি সফল করতে সকল পর্যায়ের নেতাদের প্রতি অনুরোধ জানান রিজভী আহমেদ।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, এই দিন বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে স্বতন্ত্র পরিচয় দিয়েছে। অনেক প্রাণ ও রক্তপাতের মধ্য দিয়ে তা হয়েছে। মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে নতুন দিশা দিয়েছে।

তিনি আরও বলেন, ‘স্বাধীনতাকে দুর্বল করার জন্য যারা কাজ করেছে তারা পরাজিত হয়েছে। মানুষের সকল স্বাধীনতা কেড়ে নিয়ে একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করেছিল। গুম খুনের মাধ্যমে বন্দিদশা তৈরি করেছে। বেগম জিয়া সবকিছু বিসর্জন দিয়েছেন দেশের মানুষের অধিকার আদায়ের জন্য। এখন কমপক্ষে নির্ভয়ে কথা বলা যায়। অন্তত এটুকু নিশ্চয়তা আছে যে মন খুলে কথা বললে গুম খুন হতে হবে না।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তারেক রহমান যে স্বপ্ন দেখিয়েছেন তা পূরণের লক্ষ্যে দেশ ক্রমাগত এগিয়ে যা্চ্ছে। তবে কিছুটা সময় লাগবে। নতুন গণতন্ত্রের যে পথচলা তা বাস্তবায়ন করতে সবাইকে সহায়তা করতে হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর