হরমুজ প্রণালিতে সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম‘ স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে হরমুজ প্রণালিতে অবরোধ জারি রাখার কথাও বলেছেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার তিনি নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথে‘ এ ঘোষণা দেন।
ট্রাম্প জানান, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ ও ইরানের সঙ্গে চুক্তির আলোচনায় অগ্রগতির কারণে সামরিক অভিযান স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে হরমুজ প্রণালিতে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজকে প্রণালি পার হতে সাহায্য করার জন্য সোমবার সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম‘ শুরু করে যুক্তরাষ্ট্র। একে যুদ্ধবিরতি লঙ্ঘন আখ্যা দিয়ে তা প্রতিরোধের ঘোষণা দেয় ইরান।


