নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মাসদাইর ও তৎসংলগ্ন এলাকায় সন্ত্রাস ও মাদক নির্মূলে বিশেষ ‘চিরুনি অভিযান’ পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এই অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা এবং গাঁজা জব্দ করা হয়েছে। র্যাব সূত্র জানায়, মাসদাইর ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী মাদক ব্যবসা এবং আধিপত্য বিস্তার করে আসছিল।
মঙ্গলবার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং অপরাধীদের ধরতে ব্যাপক তল্লাশি শুরু করে র্যাব। অভিযান চলাকালীন সন্ত্রাসীদের গোপন আস্তানা ও বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা জব্দ করা হয়।


