ঢাবিতে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ছাত্রদল ও হল সংসদের হট্টগোল

ঢাবিতে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ছাত্রদল ও হল সংসদের হট্টগোল
মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে হলের প্রধান ফটকে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ছাত্রদল ও হল সংসদের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে হলের প্রধান ফটকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ একে অপরকে দায়ী করেছে।

হল সূত্রে জানা গেছে, সম্প্রতি শাহবাগ থানার ভেতরে হল সংসদের সংস্কৃতি সম্পাদক জুলহাসের ওপর হামলার অভিযোগে হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসাইন রবিনের শাস্তি চেয়ে একটি ব্যানার টাঙায় হল সংসদ।

হল সংসদের নেতাকর্মীদের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা সোমবার রাতে এবং মঙ্গলবার রাতে পুনরায় সেই ব্যানার ছিঁড়ে ফেলেন। এ নিয়ে হলের সামনে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়।

হল সংসদের সহসভাপতি (ভিপি) ছাদিক হোসেন শিকদার অভিযোগ করেন, রবিনের বিচার দাবি করে টাঙানো ব্যানার ছাত্রদলের নেতাকর্মীরা ছিঁড়ে ফেলেছেন।

আরও পড়ুন

এই ঘটনায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক আবাসিক ছাত্র আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন। উদ্ভূত পরিস্থিতিতে রাত ১১টা ২০ মিনিটের দিকে হল গেটে সংবাদ সম্মেলন ডাকেন ভিপি ছাদিক।

অন্যদিকে, মুহসীন হল ছাত্রদলের আহ্বায়ক আবুজর গিফারী ইফাত মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কোনো প্রমাণ ছাড়াই ব্যানার টাঙানোর প্রতিবাদে তারা সেটি খোলার চেষ্টা করছিলেন।’

তার দাবি, ব্যানার খোলার সময় হল সংসদ ও শিবিরের কিছু নেতাকর্মী বাধা দিলে পরিস্থিতির সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, ‘কোনো হাতাহাতি বা ধস্তাধস্তি হয়নি। তারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর জন্য পরিকল্পিতভাবে অনেকগুলো ব্যানার নিয়ে এসেছে, একটা খুললে আরেকটা লাগাচ্ছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর