স্যামসাং বাংলাদেশের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘গ্যালাক্সি এস২৬ আলট্রা’ দেশের স্মার্টফোন বাজারে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
প্রি-অর্ডারে সব কটি ব্যাচ এরই মধ্যে শেষ হয়ে গেছে, যা গত বছরের গ্যালাক্সি এস২৫ আলট্রার তুলনায় প্রায় তিন গুণ বেশি। স্যামসাং জানিয়েছে, সব প্রি-অর্ডার আগামী ২০ এপ্রিলের মধ্যে ডেলিভারি সম্পন্ন হবে।
২৫ ফেব্রুয়ারি সিরিজটির বৈশ্বিক উন্মোচনের পর দেশের বাজারে গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রতি আগ্রহ দ্রুত বৃদ্ধি পায়। ২ মার্চ দেশে প্রি-অর্ডার শুরুর সঙ্গে স্যামসাং গ্রাহকদের জন্য বিশেষ অফার দেয়, যার মধ্যে ছিল মেমোরি আপগ্রেড বা সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এই অফারগুলো পুরোপুরি শেষ হওয়ার আগে প্রি-অর্ডারের সমস্ত স্টক বিক্রি হয়ে যায়। যারা প্রি-অর্ডার করতে পারেননি, তারা এখন দেশের যেকোনো অনুমোদিত স্যামসাং বিক্রয়কেন্দ্র থেকে গ্যালাক্সি এস২৬ আলট্রা কিনতে পারবেন।
গ্যালাক্সি এস২৬ সিরিজে রয়েছে তিনটি মডেল-গ্যালাক্সি এস২৬, এস২৬ প্লাস এবং এস২৬ আলট্রা। উন্নত পারফরম্যান্স, আকর্ষণীয় নকশা এবং আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারের সমন্বয়ে তৈরি এই সিরিজের প্রতিটি ডিভাইসই ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে। তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে গ্যালাক্সি এস২৬ আলট্রা, এর শক্তিশালী হার্ডওয়্যার এবং উন্নত নকশার জন্য।
গ্যালাক্সি এস২৬ আলট্রা দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ১২/৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ২ লাখ ২৮ হাজার ৯৯৯ টাকা এবং ১২/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা। এস২৬ প্লাস ১২/২৫৬ জিবি কালো রঙে পাওয়া যাচ্ছে ১ লাখ ৭২ হাজার ৪৯৯ টাকায় এবং গ্যালাক্সি এস২৬ ১২/২৫৬ জিবি আকাশি ও কোবাল্ট ভায়োলেট রঙে পাওয়া যাচ্ছে ১ লাখ ২৮ হাজার ৪৯৯ টাকায়।
গ্রাহকদের কেনাকাটা সহজ করতে স্যামসাং ১২ মাসের সুদমুক্ত কিস্তি সুবিধা দিচ্ছে অনুমোদিত বিক্রয়কেন্দ্রগুলোতে।


