রাজধানীতে মিছিল থেকে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে মিছিল থেকে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার
Advertisement
Advertisement

রাজধানীর পল্লবী থানা এলাকায় মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পল্লবী থানা পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মিরপুর-১২ এলাকায় মেট্রোরেলের পিলার নম্বর ১৪০-এর পূর্ব পাশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের উদ্দেশ্যে মিছিল করেন। এ সময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযানের সময় তাদের কাছ থেকে একটি ব্যানার, একটি ভাড়া করা মাইক্রোবাস এবং দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. সুজন হোসেন (২৬), মো. নাসির (২৫), রবিউল ইসলাম (২০), মো. আরিফুল ইসলাম আকাশ (২১), মো. আলমগীর ইসলাম (২০), মো. বিল্লাল হোসেন (২২), মো. মনিরুজ্জামান শাওন (১৯), মো. তারেক (২০), মো. নাঈম (২০), সৈয়দ লিমন (১৯) ও মো. ইব্রাহিম (৩৫)। এ ছাড়া সংঘাতে জড়িত ছয়জন শিশুকেও আটক করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad