হামে আরও ২ জনের মৃত্যু

হামে আরও ২ জনের মৃত্যু
হামে আক্রান্ত শিশু। ছবি: মাহমুদ জামান অভি/টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সিলেট বিভাগের একজন (সিলেট জেলা) এবং বরিশাল বিভাগের একজন (বরগুনা জেলা) রয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৮৫ জন ও ৯০০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৩১০ জনে। এ ছাড়া নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৯ জনে।

আরও পড়ুন

এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে ৭৪১ জনের ও ৯৬ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে।

বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৩৪৮ জন, চট্টগ্রামে ২০৭ জন এবং বরিশালে ১৪২ জন। মোট মৃত্যুর দিক থেকেও শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ, যেখানে ৩২২ জনের মৃত্যু হয়েছে। এরপরে সিলেটে ১০৯ জন, রাজশাহী ও ময়মনসিংহে যথাক্রমে ৯১ ও ৭০ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে।

হাসপাতাল ও চিকিৎসার তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০৫ জন রোগী এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০৬ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ১০ হাজার ৯৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসাসেবা শেষে ১০৬ হাজার ৮৫৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad