সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও রদবদল

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও রদবদল
Advertisement
Advertisement

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও এক দফা রদবদল হয়েছে। সর্বশেষ রদবদল অনুযায়ী ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল পদে বদলি করা হয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল ফায়েজুর রহমানকে কোয়ার্টার মাস্টার জেনারেল পদ থেকে বদলি করে এনডিসি’র কমান্ড্যান্ট করা হয়েছে।

মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগের জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে মেজর জেনারেল হাকিমুজ্জামানকে অ্যাডজুট্যান্ট জেনারেল পদ থেকে এমআইএসটি’র কমান্ড্যান্ট করা হয়েছে।

নতুন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসাবে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোরশেদকে পদায়ন করা হয়েছে।

সেনাবাহিনী থেকে স্বাভাবিক অবসরে গেছেন লগ এরিয়া কমান্ড্যান্ট মেজর জেনারেল মোস্তাগৌসুর   রহমান।

সেনা সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad