ব্রাহ্মণবাড়িয়ায় দুই সন্তানের মায়ের রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় দুই সন্তানের মায়ের রহস্যজনক মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দগ্ধ অবস্থায় দুই সন্তানের মা সীমা রাণী বিশ্বাসের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাহবাজপুর চৌধুরীপাড়া এলাকায় স্বামীর ঘর থেকে তার দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। নিহত সীমা রানী ওই এলাকার রঞ্জন বিশ্বাসের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে হবিগঞ্জের মৃত রানু শীলের কন্যা সীমা রাণীর সরাইল উপজেলার শাহবাজপুর চৌধুরীপাড়া এলাকার নীতেন্দ্র বিশ্বাসের ছেলে রঞ্জন বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়। দম্পতির ৭ বছর ও ৪ বছরের দুটি ছেলে সন্তান রয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রতিবেশী একজন নারী ধোঁয়া দেখে আশপাশের লোকজনকে ডেকে আনে। পরে ঘরের ভেতরে ঢুকে বাথরুমে দগ্ধ অবস্থায় সীমা রাণীর মরদেহ দেখতে পান।

সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম তালুকদার জানান, নিহতের স্বামী ও পরিবারের পক্ষ থেকে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনা ঘটার দাবি করা হয়েছে। তবে পুলিশ বিদ্যুৎস্পৃষ্টের কারণ খুঁজে পায়নি। মরদেহের পাশ থেকে কেরোসিনের বোতল উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা না কি হত্যাকাণ্ড তা যাচাই করার জন্য তদন্ত করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad